রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বঙ্গবীর এমএজি ওসমানী গোল্ডেন এওয়ার্ডে ভূষিত হলেন নবীগঞ্জের শিক্ষক মুহিবুর রহমান চৌধুরী নোমান

  • আপডেট টাইম রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান স্বাধীনতার সর্বাধিনায়ক সিলেটের কৃতি সন্তান বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী’র ১০৭তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মানুষে জন্য ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় কচি কাচার মেলায় আলোচনা সভা ও এওয়ার্ড প্রদান অনুষ্টিত হয়। জন্ম বার্ষিকী অনুষ্ঠানে অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও প্রেসিডেন্ট সোসাইটি অব এডুকেশন ড. হামিদা খানম, ড. সুকুমল বড়ুয়া, শের-ই-বাংলা একে ফজলুল হক ফাউন্ডেশনের পরিচালক শাহরিয়ার রিপন, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এমএজি ওসমানী গোল্ডেন এওর্য়াড প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের শেরপুর বড়বাড়ীর এক
সম্ভ্রান্ত পরিবারের সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা বজলুর রহমান চৌধুরীর বড় ছেলে মানুষ গড়ার কারিগর শিক্ষক মুহিবুর রহমান চৌধুরী নোমানকে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এমএজি ওসমানী গোল্ডেন এওয়ার্ডে ভুষিত করা হয়। এওয়ার্ড পাওয়া নোমান বলেন, দেশ ও জাতির কল্যানে আন্তরিকভাবে কাজ করি। কোন কাজের স্বীকৃতি পাওয়া গেলে ঐ কাজের প্রতি দায়িত্ব আরও বেড়ে যায়। সমাজের অবহেলিত ও বঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। আপনার আশপাশের পরিবেশ ও সমাজ সুন্দর থাকলে আপনিও সুস্থ থাকবেন। তাই আসুন সবাই মিলে সুন্দর সমাজ গড়ে তুলি। সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে সোচ্ছার হই। উল্লেখ্য তিনি কালিয়ারভাংগা গ্রামের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর চেয়ারম্যান জালাল আহমেদ ও বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল হক ও মরহুম ফজলুল হক এর ভাগিনা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com