সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে ১ কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় গাাঁজা, মদ ও চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ১ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় গাাঁজা, মদ, চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫ দিনে হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ১৫টি স্থানে অভিযান চালিয়ে এ মামলামাল জব্দ করা হয়েছে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন গুইবিল, দুধপাতিল, তেলিয়াপাড়া ও সাতছড়ি এবং মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপি’র বিজিবি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল বিদেশী মদ, ২৫.৮ কেজি ভারতীয় গাঁজা, ৪৩ বোতল ফেনসিডিল, ১৬ ক্যান বিয়ার, ১৩ বোতল ইস্কফ সিরাপ, চা-পাতা বাংলাদেশী মশার কয়েল, মোবাইল ফোনের ডিসপ্লে, বাই-সাইকেল এবং ভারতীয় গরু জব্দ করা। পরবর্তীতে আইগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com