শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে সিএনজি চালককে মারধরের সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে সাতমৌজার প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ী মায়েদ মিয়া ও তার সহযোগী কর্তৃক আব্দুল মুহিত (৫৩) নামে এক সিএনজি চালককে কুপিয়ে ক্ষতবিক্ষত করার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম বাজারে সাতমৌজার আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সাতমৌজার সভাপতি কদ্দুছ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাহেদ আহমদ চৌধুরী, রুহেল আহমেদ, মামদ মিয়া, আবু মিয়া, কাছন মিয়া, সাদ্দিক মিয়া, কাপ্তান মিয়া, ফুরুক মিয়াসহ আরও অনেকেই।
বক্তারা বলেন- দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামের মাদক সম্রাট মায়েদ মিয়ার কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গজনাইপুর ইউনিয়নের দক্ষিন কায়স্থগ্রামের মৃত সফিক মিয়ার ছেলে আব্দুল মুহিতের বিরোধ সৃষ্টি হয়। রবিবার রাত ৯টার দিকে মাদক সম্রাট মায়েদ মিয়া মোবাইল ফোনে সিএনজি চালক আব্দুল মুহিত (৫৩)-কে তার বাড়িতে ডেকে নেয়। সেখানে যাওয়ার পর মায়েদ মিয়া, তার স্ত্রী সাজনা বেগমসহ ৪-৫ জনের একদল লোক দাঁড়ালো অস্ত্রসহ আব্দুল মুহিতের উপর হামলা চালায়। এতে মুহিতের হাতে, পায়ে, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়। তাদের এলোপাতাড়ি হামলায় জীবন বাচাঁতে দৌঁড়ে গিয়ে সদরঘাট দক্ষিন পাড়া এলাকার ইকবাল হোসেনের বাড়িতে নতুন নির্মিত সেফটি ট্যাংকিতে পড়ে যায় আব্দুল মুহিত। এ সময় বিকট শব্দ শুনে ইকবাল হোসেনসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ৯৯৯ নম্বারে কল দিয়ে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। খবর পেয়ে নবীগঞ্জের দমকল বাহিনীর ইনচার্জ মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে ট্যাংকির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় মুহিত’কে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বক্তারা আরও বলেন- মায়েদ মিয়া ও তার লোকজনের হামলায় গুরুতর আহত সিএনজি চালক আব্দুল মুহিতের অবস্থা সঙ্কটাপন্ন। হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আব্দুল মুহিতের উপর হামলাকারী মায়েদ মিয়াসহ সবাইকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোরদাবী জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com