সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি শ্র্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩
  • ৫২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আগামী ২৩ অক্টোবর তিনি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। গতকাল সোমবার বাহুবল উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন চন্দ স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়। শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নূরুল ইসলাম নূর উপজেলার বালিচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বর্তমানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। উপজেলা শিক্ষা অফিসার স্বাক্ষরিত পত্রে আরো জানানো হয়, প্রতিযোগিতার জন্য শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে খরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র ভট্টাচার্য্য, শ্রেষ্ঠ এস.এম.সি হিসেবে কচুয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি উজ্জ্বল কুমার ভট্টাচার্য্য, শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে লামাতাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শর্ব্বানী দত্ত, শ্রেষ্ঠ কাব শিশু হিসেবে বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মুরছালিন মাসুমকে নির্বাচিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com