রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন মামলার জট নিরসনে গতিশীলতা আনতে গুরুত্বারোপ ৭ নভেম্বর হবিগঞ্জের মানুষ নতুন ইতিহাসের সাক্ষী হবে-জিকে গউছ এইচএসসির ফলাফলে পিছিয়ে হবিগঞ্জ ॥ পাসের হার ৪৭.৯৫ শতাংশ জিপিএ-৫ পেয়েছে মাত্র ১০৪ জন লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ নবীগঞ্জের শওকত ও সহযোগী জাহিদুলের সন্ধানে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা লাখাইয়ে সার ডিলারের অনিয়ম ২০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানে এনায়েত খান মহিলা কলেজ নবীগঞ্জের আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি ইলিয়াস, সম্পাদক সুলতান নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, সুব্রত সাধারণ সম্পাদক সজল অর্থ সম্পাদক, নয়ন সাংগঠনিক নির্বাচিত মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য মাধবপুর সিলেট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ২শ শিক্ষার্থীকে সংবর্ধনা

৭ নভেম্বর হবিগঞ্জের মানুষ নতুন ইতিহাসের সাক্ষী হবে-জিকে গউছ

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আগামী ৭ নভেম্বর হবিগঞ্জের মানুষ নতুন ইতিহাসের সাী হবে, ইনশাআল্লাহ।
তিনি গতকাল শনিবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির পরামর্শ সভায় এসব কথা বলেন। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচী সফল করার লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় হুইপ জি কে গউছ আরও বলেন-দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ প্রজন্মকে ৭ নভেম্বর সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। কারণ ৭ নভেম্বর বিএনপির রাজনৈতিক ইতিহাস ও আদর্শের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ৭ নভেম্বর থেকেই বিএনপির উৎপত্তি।
জি কে গউছ বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদী সরকার বিএনপিকে ৭ নভেম্বর পালন করতে দেয়নি। কোথাও ১৪৪ ধারা জারি করেছে, কোথাও নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এবার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার ৭ নভেম্বর উদযাপন করবে।
তিনি ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকান্ডে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের এখন একমাত্র লক্ষ্য হবিগঞ্জের রাজপথ। কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ব্যানার-ফেস্টুনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবাইকে শালীনতা বজায় রাখতে হবে। এমন কোনো কর্মকান্ড করা যাবে না, যাতে সাধারণ মানুষ অসন্তুষ্ট হন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম ইসলাম তরফদার তনুর সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডভোকেট হাজী নুরুল ইসলাম, এম জি মোহিত, ফরিদ আহমেদ অলি, ডা. আক্তার আহাদ স্বপন, মুজিবুল হোসেন মারুফ, নেকদার আলী, ফজলুল করিম, এডভোকেট মনিরুল ইসলাম, সামছুল ইসলাম মতিন, এস এম আওয়াল, বাবুল আহমেদ, মজিদুর রহমান মজিদ, নুরুল আমিন, ফজলুল হক, সামছুল ইসলাম, ফজলুল হক তরফদার, হাজী গোলাপ খান, সুমন আহমেদ, জেলা যুবদলের আহাবয়ক জালাল আহমেদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা কৃষকদলের আহাবায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জিয়াউল হাসান, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা ওলামাদলের আহবায়ক ক্বারী কবির হোসেন, জেলা মহিলাদলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, আবিদুর রহমান রাকিব প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলায়াত করে মাওলানা সাইদুর রহমান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com