শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে শিশু সানজিদ খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবীতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের চারদিন পর গত শুক্রবার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের আল-আমিনের ছেলে সানজিদ মিয়ার লাশ বাড়ির পাশ্ববর্তী ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়। শিশু সানজিদ মিয়া খুনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে ইনাতগঞ্জ পূর্ববাজারে সুনামগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। এসময় আঞ্চলিক মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি মুজিবুর রহমান মুজিব, ছাও মিয়া, উমরপুর যুবসমাজের সভাপতি জাকারিয়া আহমেদ, হেলাল মিয়া, পারভেজ আহমেদ, আনহার মিয়া প্রমূখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন- শিশু সানজিদকে নৌকা বাইছ দেখার কথা বলে নিয়ে গিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়, জড়িতদের বিচারের আওতায় এনে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার দাবী জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com