শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ৪ রমজান। রমজান মাসের একটি বিশেষ নামাজ হচ্ছে সালাতুত্ তারাবীহ্ বা তারাবীহর নামাজ। নামাজ ফারসী শব্দ। আরবী সালাত শব্দের অর্থ হিসেবে নামাজ শব্দ এসেছে। আমাদের দেশে সালাতের চেয়ে নামাজ শব্দটিই বেশি প্রচলিত। তারাবীহ্র নামাজ কেবলমাত্র রমজান মাসেই। এশার নামাজের পরে এবং বিতরের নামাজের আগে দুই দুই রাকাত করে দশ সালামে বিশ রাকাত আদায় করতে হয়। এই নামাজ সুন্নতে মুয়াক্কাদা। এখানে উল্লেখ্য যে, সুন্নাত দুই প্রকার, যথা সুন্নতে মুয়াক্কাদা এবং সুন্নতে গায়েব মুয়াক্কাদা। সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিবের কাছাকাছি। বিনা কারণে তা বর্জন করলে গুণাহ্ হবে। সুন্নতে গায়েব মুয়াক্কাদায় প্রচুর সওয়াব আছে কিন্তু ছেড়ে দিলে দোষের হয় না। তারাবীহ নামাজ জামাতের সাথে আদায় করলে সওয়াব বেশি পাওয়া যায়। হাদীস শরীফে তারাবীহ্র নামাজের অনেক মাহাত্ম্য বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিআল্লাহ্ তা’আলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন আমি হযরত রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজানে ইমানের সাথে এবং সওয়াব লাভের আশায় তারাবীহ্র সালাত আদায় করবে তার পূর্ববর্তী গুণাহ্ মাফ করে দেয়া হবে। (বুখারী শরীফ) তারাবীহ্ শব্দের অর্থ বিরাম। এই নামাজে প্রতি চার রাকাত অন্তর কিছু সময় বিরাম নেয়া হয়। এই বিরামকালে যে দোয়াখানি পাঠ করা হয় তা হচ্ছে সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা যিল ইযযাতি ওয়াল আযমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ী ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হায়যিল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান, সুববুহুন কুদ্দুসুন রব্বানা ওয়াল রব্বুল মালাইকাতি ওয়াররূহ। এই দোয়ার বাংলা অর্থ এরূপ ঃ পবিত্রতা ঘোষণা করছি সেই মহান সত্তার যিনি রাজ্য ও রাজত্বের অধিপতি, পবিত্রতা ঘোষণা করছি সেই মহান সত্তার যিনি ইজ্জত, মহত্ত্ব, প্রতাপ-প্রতিপত্তি, শক্তিমত্তা, সৌকর্য ও মাহাত্ম্যের অধিপতি, পবিত্রতা ঘোষনা করছি সেই মহান সত্তার যিনি মালিক, চিরঞ্জীব যার ঘুম নেই, যার মৃত্যু নেই, তিনি সদাসর্বদা বর্তমান, তিনিই মহিমাময়, পবিত্র, তিনিই আমাদের রব্ এবং রব্ ফেরেস্তাদের ও রূহের। তারাবীহ্র নামাজ সায়িম মননে প্রফুল্লতার সৌকর্য এনে দেয় এবং সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com