শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২০৬ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ বৃটেনে বাংলা মিডিয়া কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির প্রথম সভা পূর্ব লন্ডনের ক্লিপটন ট্রেড সেন্টার হল রুম-১ এ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আনসার আহমেদ উল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিটির অধিকাংশ কর্মকর্তা ও সদস্য আলোচনায় অংশ নেন। উক্ত সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির অন্যতম সহ-সভাপতি সাজিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আজিজুল আম্বিয়া, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মির্জা আবুল কাশেম, অর্গেনাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি আব্দুল বাছির, ইভেন্ট এন্ড ফেসিলিটিজ সেক্রেটারি এ রহমান অলি, সাবেক সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য মতিয়ার চৌধুরী, সাবেক সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য মুহাম্মদ শাহেদ রাহমান, অন্যতম সদস্য শাহ বেলাল আহমদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com