শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন আগামী ৯ মার্চ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৯ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের উপ সচিব এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত গত ২৩ জানুয়ারী এক পত্রে এ তথ্য জানা গেছে। জেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুসারে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্বাচনে জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার ও সরদ উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী হবিগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন লাভ করেন। ফলে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী হবিগঞ্জ-১ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। পরে দলীয় সভানেত্রীর নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। এ দিকে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী পদত্যাগ করায় জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ সৈয়দ মোহাম্মদ শামীম আনোয়ার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com