সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পুলিশের ধাওয়ায় বিএনপি নেতা এনামুল হক সেলিম গুরুতর আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের ধাওয়ায় হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত গঠনের লক্ষ্যে এবং হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবীতে ২য় দফার জনসংযোগ ও লিফলেট বিতরন কর্মসূচীর তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বহুলা, আনন্দপুর, নারায়নপুর, দীঘলবাগসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরন কর্মসূচী পালন করছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীদের নিয়ে এনামুল হক সেলিম তার গ্রামের নিজ বাড়িতে গেলে ডিবি পুলিশ সাদা পোশাকে তাদের ধাওয়া করে। এতে এনামুল হক সেলিম গুরুতর আহত হন। তাদের দাবী সেলিমের বাড়ী থেকে তিনটি মোটরসাইকেল নিয়ে গেছে ডিবি পুলিশ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com