বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রোহিঙ্গা নারীকে পাসপোর্ট করানোর ঘটনার মামলায় মুজিবুর আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নারীর পাসপোর্ট করানোর ঘটনায় দায়েরকৃত মামলায় মুজিবুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত ২৬ নভেম্বর বিকালে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ বানিয়াচং উপজেলার আনন্দ বাজার থেকে গ্রেফতার করে। সে বাগহাতা গ্রামের পছন্দ আলীর পুত্র। পরে গত সোমবার বিকালে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইনের আদালতে হাজির করলে স্বীকারোক্তি শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এসআই মমিনুল ইসলাম জানা, ৩৫ হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গা নারীকে শহরের রাজনগর এলাকার বাসিন্দা হারুনুর রশিদের পুত্র মাহির কাছে নিয়ে আসে। আর মাহি ভূয়া জন্মনিবন্ধন ও কাগজপত্র নিয়ে পাসপোর্ট করতে গেলে গত ২১ অক্টোবর সহকারি পরিচালক বজলুর রশিদ তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর মাহি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। গতকাল সোমবার দুপুরে পুলিশ শহরের পুরাতন পৌরসভা সড়কের মাহির দোকানে অভিযান চালিয়ে কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করার চেষ্টা করলেও পাসওয়ার্ড না থাকায় জব্দ করেনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com