বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

অবরোধের প্রভাব জেলা জুড়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ এমনিতেই হবিগঞ্জ জেলা জুড়ে লাগামহীন নিত্যপণ্যের দাম। প্রতি সপ্তাহে বেড়ছে কোন না কোন পণ্যের দাম। এতে অসহনীয় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এর উপর হরতাল আর অবরোধের দোহাইয়ে আরেক দফা বেড়েছে নিত্য পণ্যের দাম। ৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। আগে ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হলেও বুধবার হবিগঞ্জে বাজারে ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এছাড়া কাঁচাবাজারে সব জিনিসপত্রের দামে ঝরছে আগুন। হঠাৎ করে দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা পড়েছেন বেকায়দায়। বুধবার (১ নভেম্বর) জেলার কয়েকটি উপজেলার বাজার গুলোর খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ সবজির দাম এখনো প্রতি কেজি ৮০ টাকার ওপরে। নতুন করে বেড়ে টমেটোর দাম প্রতি কেজি দেড়শ টাকা ছেড়ে ২০০ টাকা ছুঁয়েছে। শীতকালীন সবজি আসতে শুরু হলে দাম কিছুটা কমেবে বলে মনে করেন বিক্রেতা। এছাড়া বাজারে ডাল, আটা, ময়দা ও সয়াবিন তেলের মতো নিত্যপণ্যের দাম কমেনি। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবেই এভাবে বেশি দাম নেওয়ার সুযোগ পাচ্ছে খুচরা বিক্রেতারা। আলী হোসেন নামে এক ক্রেতা বলেন, মাত্র তিন দিন আগেই প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনেছি ৮০ টাকায়। আর আজ সেই পেঁয়াজ কিনতে হলো ১২৫ টাকায়। পেঁয়াজ, চাল, তেল, মুরগিসহ বেশ কয়েকটি পণ্যের বেড়েই চলেছে। এভাবে দাম বাড়তে থাকলে সীমিত আয়ের লোকজনদের না খেয়ে থাকতে হবে। তিনি অভিযোগ করেন, বাজার মনিটরিংয়ের অভাবেই এভাবে দাম বেশি নেওয়ার সুযোগ পাচ্ছে খুচরা বিক্রেতারা। ব্যবসায়ীরা জানান, হরতাল নয়, এলসির কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তার উপর চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় নিত্যপণ্যের দাম বাড়ছে। এছাড়া আজ অবরোধের কারণে অনেক পণ্যবাহী গাড়ি হবিগঞ্জে পৌঁছাতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় আলু পাইকারি সর্বোচ্চ ২৭, খুচরা ৩৬, পেঁয়াজ পাইকারি ৫৪, খুচরা ৬৫ টাকা বিক্রির নির্ধারণ করে দেয়। সরকার নির্ধারিত দামে আলু ও পেঁয়াজ বিক্রি হচ্ছে কিনা তা তদারকির জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সরকার নির্ধারিত সেই দামে আলু ও পেঁয়াজ বিক্রি হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com