শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাটে অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি খাস জায়গা উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি খাস খতিয়ানভূক্ত জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে উপজেলার আশ্রাবপুর গ্রামে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব আলম মাহবুব’র নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৫ শতক জায়গা উদ্ধার করা হয়। জানা যায়, আশ্রাবপুর গ্রামে দীর্ঘদিন যাবত সরকারি খাস খতিয়ানভূক্ত ওই জায়গা অবৈধ ভাবে দখল ছিল। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে সরকারি খাস জায়গাটি উদ্ধার করে লাল নিশান টানিয়ে সীমানা করে অবৈধ কার্যক্রম না করার জন্য সতর্ক করে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক জানান, সরকারি ৪৫ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। যারাই সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে রাখবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com