শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে বেড়েছে চুরি-ডাকাতি পুলিশের অভিযানে গ্রেফতার ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩১০ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি-ডাকাতি সহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল (১৪ আগস্ট) সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রবিবার রাতভর পুলিশের সারাশি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলঃ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী বাজারে মুদিমাল ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় মালামাল সহ কুখ্যাত চোর বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের স্বর্ণরেখ এলাকার মৃত আব্দুল মতিনের পুত্র মেহেদি হাসান (২৪) ও একই উপজেলার লামাতাশি ইউনিয়নের হরিপাশা গ্রামের এরাজত উল্ল্যার পুত্র খয়রুল্লাহ (৩৮), চুনারুঘাট পৌরসভার নয়ানী গ্রামের বাবুল মিয়ার অটোরিকশা টমটম চুরির ঘটনায় একই এলাকার কুখ্যাত চোর জাহির মিয়ার পুত্র কামাল মিয়া (৩৪), পৌর শহরের উত্তর বাজার জাকারিয়া বাসায় চুরির ঘটনায় চেতনানাশক স্প্রে পার্টির সংঘবদ্ধ চোর চক্রের সদস্য গোবরখলা গ্রামের আব্দুল শহীদের ছেলে মাসুক (৩৯) ও তার সহযোগী দুধপাতিল এলাকার আব্দুল খালিকের ছেলেম আজিম (২৮)। ধনশ্রী গ্রামের ডাকাতির ঘটনায় শায়েস্তাগঞ্জ নিশাপট এলাকার হানিফ মিয়ার পুত্র শিপন (২৫), পৌর শহরের উত্তর বাজার হাবিবুর রহমানের বাসায় চুরির ঘটনায় অজ্ঞান পাটির সদস্য দুধপাতিল এলাকার শফিক মিয়ার পুত্র রিয়াজ (২২) সহ আরো ৩ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, সাম্প্রতিক সময়ে চুনারুঘাটে চুরি ডাকাতির ঘটনায় পুলিশের সারাশি অভিযানে অজ্ঞান পার্টি, মলম পার্টি সংঘবদ্ধ চোর ডাকাত চক্রের সদস্য সহ ১০ জনকে গতকাল রবিবার চুনারুঘাট সহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। চোর চক্রের অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com