শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জ শহরে পাঁচটি দোকান দখল করে রাখার অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ছয় ব্যক্তির বিরুদ্ধে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে। সম্প্রতি জেলা শহরের ঈদগাহ রোডের রবিদাস পাড়ার এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি দিয়েছেন সদর উপজেলার আনন্দপুর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মোঃ ফখরুল ইসলাম। অভিযুক্তরা হলেন, রবিদাস পাড়ার শংকর রবিদাস, অঞ্জন রবিদাস, শিবু রবিদাস, কৃষ্ণ রবিদাস, গোপাল রবিদাস ও দিপাল রবিদাস। অভিযোগে বলা হয়, পাঁচ ব্যবসায়ী রনজিত রবিদাসের দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা করছেন। গত ৩০ জুলাই অভিযুক্তরা এসে হঠাৎ করেই দোকানগুলোর সামনে টিনের বেড়া দিয়ে সেগুলো দখল করে রাখেন। দোকানগুলোর ভেতরে ব্যবসায়ীদের মূল্যবান জিনিসপত্র রয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, দোকানগুলোর সামনে টিনের বেড়া দিয়ে তালাবদ্ধ করে রাখায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে যে কোন সময় অপ্রীতিকর ঘটনার শঙ্কা রয়েছে। এ বিষয়ে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সনক কান্তি রায় বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com