শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সাড়াশি অভিযানে অজ্ঞান পার্টির সদস্যসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানা পুলিশের সাড়াশি অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য ও বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। গত শুক্রবার ভোরে চুনারুঘাট থানার পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।
আটকরা হল, বাহুবল উপজেলার লামাতাশি গ্রামের রফিক মিয়ার পুত্র অলি মিয়া (২৮), একই গ্রামের আব্দুল হকের পুত্র রিয়াজুল হক (৩০)। অপরদিকে চুনারুঘাটের আসামপাড়া থেকে ২৬ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ইসমাইল হোসেন (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক দুইটি মামলা করেছে।
ওসি রাশেদুল হক জানান, অভিযান নিয়মিত চলবে। অজ্ঞান পার্টির সদস্যদের রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আরও রহস্য উদঘাটন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com