মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শহরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ ॥ গুরুতর আহত ২ নবীগঞ্জে পাহাড় টিলা কাটা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন চুনারুঘাটে বিএনপি নেতা আফজাল খানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ বহিস্কৃত ছাত্রদল নেতা কামরুলের বিরুদ্ধে নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রূপগঞ্জ হাসপাতালে টাকা চুরির চেষ্টা ॥ মাধবপুরের নারীসহ আটক ৪ গ্রিসে তিন বাংলাদেশির মৃত্যু একাকিত্ব ও অনিশ্চয়তার গল্প মাধবপুরে ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার শায়েস্তানগরে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ॥ ভুয়া চিকিৎসক আটক নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কের ৪ লেন নির্মাণ কাজ শুরু

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুরুদ্ধ দেব রায়। সভায় চুরি, ডাকাতি, মাদক প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে মুক্ত রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও হাট-বাজারে যানজট নিরসনে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুরুদ্ধ দেব রায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেপু, কৃষি অফিসার আরিফিন হাসান, উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পেয়ারা, সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এম এ বাছিত, নবীগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, শিক্ষা অফিসার শাহ আলম, প্রাথমিক শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, করগাও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াহিদ মিয়া, ডাক্তার আব্দুল আলাীম ইয়াছিনী, এডঃ আবুল ফজল, মুফতি সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com