বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

১৫টি ইউনিয়নের মহিলা জনপ্রতিনিধিদের অংশ গ্রহন বানিয়াচংয়ে নারী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌ-ক্যাম্পেইন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ১০৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটির উদ্যোগে নারী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক নৌ-ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের নারী জনপ্রতিনিধিদের নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ওই উপজেলার সকল জনপ্রতিনিধিরা সকাল ৯ টায় রত্মা নৌঘাটে এসে জমায়েত হয়। সকাল ১০টায় রত্মা নৌ-ঘাট থেকে নৌকাটি ঐতিহ্যবাহী বিথঙ্গল আখড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের অনাবিল আনন্দ, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নৌকাটি বেশ কয়েকটি গ্রামে যাত্রা বিরতি করে। সেখানে অবহেলিত নারীদের সচেতনতার কথা আলোচনা করেন মহিলা ভাইস চেয়ারম্যান বিউটিসহ জনপ্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারী উন্নয়নসহ নারী সচেতনতার প্রয়োজনীয়তা। হাওরাঞ্চলের বিভিন্ন গ্রাম পরিদর্শন শেষে নৌকাটি ঐতিহ্যবাহী বিথঙ্গল আখড়ায় গিয়ে পৌছলে তাদের অভ্যর্থনা জানাতে ছুটে আসে আশপাশের লোকজন। গ্রামবাসী আর জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে বিতঙ্গল আখড়া পরিণত এক মিলন মেলায়। বিতঙ্গল আখড়ার ঐতিহ্যবাহী স্থান গুলো পরিদর্শন শেষে ফেরার পথে বড়িউড়ি ইউপি’র মহিলা মেম্বার রাহেলা হকের পরিবেশনায় হয় দুপুরের রসনা ভোজন। ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন, মহিলা মেম্বার আম্বিয়া খাতুন, রুনা আক্তার, ছাবেরা খাতুন, শিরিকা বেগম, মালতি রাণী দাস, মমতাজ বেগম, শিল্পী রাণী রায়, জুলেখা আক্তার, আছিয়া বেগম, মায়া রাণী সূত্রধর, জুবেদা খাতুন, হুসনে আরা বেগম, রাহেলা হক, ইনারা খাতুন, রওশন আরা বেগম, নয়ন তারা বেগম, পারভীন আক্তার ও মাহমুদা বেগম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com