শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৩০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজা, ২৮৪ বোতল ইস্কফ, ৩৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১ বোতল ভারতীয় মদ, ৪৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ন) এর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী আনোয়ারপুর, চানপুর, হীরাপুর, কল্যাণপুর, নোয়াবাদি, নলগরিয়া, মাধবপুর উপজেলার মিয়ালউড়ি এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচলানে মালামাল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত মাদ্রকদ্রব্য ও চোরাচালান মালামাল গুলো ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ, (পিএসসি) জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরবিচ্ছিন্ন টহল তৎপরতায় সজাগ থাকবে তারা। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com