শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ পৌরসভার উদ্ধার হওয়া ৮০ শতক ভূমি জনগণের কল্যাণে কাজে লাগাতে সকলের পরামর্শে ভবিষ্যত পরিকল্পনা গ্রহন করা হবে-মেয়র সেলিম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেছেন, হবিগঞ্জ শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে অবৈধ দখলদার মুক্ত হওয়া পৌরসভার ৮০ শতক ভূমি কাজে লাগাতে শীঘ্রই পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি বলেন ‘সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান ও হবিগঞ্জ পৌরসভার পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শক্রমে উদ্ধারকৃত এই ভূমির জন্য ভবিষ্যত পরিকল্পনা করা হবে। পানি উন্নয়ন বোর্ডের সামনে উদ্ধারকৃত ৮০ শতক জমি সম্পর্কে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘২০০৫ সালে এই জমিতে ২১ জন হকার ব্যবসা শুরু করেছিল। ২১ জনের নামে পরবর্তীতে প্রায় ৬০ জন ব্যবসায়ী এই জমিতে অস্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করে। ২০০৫ সাল হতে ২০২২ সাল পর্যন্ত এই ব্যবসায়ীগন পৌরসভাকে ভাড়া হিসেবে কোন টাকাই দেননি। পৌরসভা এই জমি হতে কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে। বর্তমান পরিষদের পক্ষ হতে আমরা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য শ্মশানঘাটের সামনে দৃষ্টিনন্দন মার্কেট নির্মাণ করে দিয়েছি।’ মেয়র আরো বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি, পানি উন্নয়ন বোর্ডের সামনের এই ৮০ শতক জমিতে ব্যবসা পরিচালনাকারী হকারদের কাছ হতে ভাড়া হিসেবে পৌরসভার তহবিলে কোন টাকা জমা হয়নি। উপরন্তু, বর্তমানে বরখাস্ত হওয়া পৌরসভার বাজার পরিদর্শক দায়িত্বে থাকাকালীন পৌরসভাকে ফাকি দিয়ে গোপনে ব্যবাসায়ীদের কাছ থেকে টাকা উঠিয়েছেন বলে বিভিন্ন সূত্রে প্রকাশ পেয়েছে। কিন্তু পৌরসভার তহবিলে কোন টাকা জমা দেয়া হয়নি।’ তিনি বলেন,‘এমনিভাবে পৌরসভা প্রায় ১৮ বছরে কোটি টাকা রাজস্ব হতে বঞ্চিত হয়েছে। যা সচেতন পৌরবাসী ও নাগরিক সমাজের জানা থাকা প্রয়োজন বলে আমি মনে করি।’ মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘এরকম একটি জঞ্জাল বর্তমান পৌর পরিষদের পক্ষ হতে আমরা মুক্ত করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। জনগনের সম্পদ আমরা উদ্ধার করে জনগনের জন্যে ফিরিয়ে এনেছি। এখন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান ও হবিগঞ্জ পৌরসভার পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শক্রমে উদ্ধারকৃত এই ভূমির ভবিষ্যত পরিকল্পনা করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com