বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

চুনারুঘাটে ক্যাম্প পুড়িয়ে দেওয়ার মামলার আসামি তোফাজ্জল গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২৯০ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার সংরক্ষিত বনাঞ্চল রেমা বিটের সেবা টিলা ক্যাম্পে পুড়িয়ে দেওয়ার মামলার আসামি তোফাজ্জল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার ১৩ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার আলীনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফাজ্জল মিয়া উপজেলার আলীনগর গ্রামের আঃ নুর এর পুত্র। এর আগে গত মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে রেমা বনাঞ্চলের পেটনখোলা এলাকা থেকে চুরি করে একটি চাপালিশ গাছ কেটে পাচারকালে বনকর্মীদের ধাওয়া খেয়ে সরঞ্জামাদী ফেলে পালিয়ে যায় সোহেল ও তার সঙ্গীরা। বন কর্মীরা করাত, দা, কাটা গাছ জব্দ করে। তাদের বিরুদ্ধে পিওআর বন মামলা দায়ের করেন। যার নং ১৯/রেমা। এতে ক্ষিপ্ত হয় গাছ চুরির সাথে জড়িতরা। পরের দিন বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় সেবাটিলা ক্যাম্পে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন বনকর্মীরা। এ সময় ক্যাম্পের ভিতরে ছিলেন ২ বনকর্মী মাহমুদুর রহমান খোকন ও রাসেল কবির। তখন তারা ক্যাম্পের জানালা ভেঙে বাহিরে আসেন। আগুনে পুড়ে আহত হন খোকন। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই মর্মে গত ১১ জানুয়ারি বনকর্মী মাহমুদুর রহমান খোকন বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলার বাসুল্লা গ্রামের আবুল হোসেনের পুত্র সোহেল মিয়া (৩৪), আলীনগর গ্রামের মৃত মাহমুদ হোসেনের পুত্র জুয়েল মিয়া (৩০), বাসুল্লা গ্রামের মৃত রশিদ মিয়ার পুত্র আহাদ মিয়া (৩৩), আঃ কুদ্দুছ এর পুত্র সবুজ মিয়া (২৮), জানু মিয়ার পুত্র ফয়সল মিয়া (২৮), মৃত দুদা মিয়ার পুত্র আঃ রউফ (৩৪), জানু মিয়ার পুত্র রাসেল মিয়া (২৫), আলীনগর গ্রামের মহিবুল্লাহর পুত্র শাহীন মিয়া (২৮) ও আঃ নুর এর পুত্র তোফাজ্জল মিয়া (২৫) ও অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করা হয়। তোফাজ্জলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com