বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে সাংবাদিক সুলতানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন পরিষদ সদস্য ও সাংবাদিক শাহ সুলতান আহমেদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ শহরতলীর সদর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা মেম্বার এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বক্তব্য রাখেন নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য বৃন্দ। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা, একের পর এক জনপ্রতিনিধিদের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে অনতিবিলম্বে সাংবাদিক ও ইউপি সদস্য শাহ সুলতান আহমেদের উপর হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com