শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে পুরাণ মুন্সেফী পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

মোঃ তানভীর হোসেন ॥ শহরের পুরাণ মুন্সেফীর পুকুর থেকে এক কিশোরের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে এই লাশ উদ্ধার করে। নিহত কিশোর শ্যামল দাশ (১০) লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভবানীপুর গ্রামের রাবিন্দ্র দাশের পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট বুধবার রাতে তার পুত্র শ্যামল দাশ বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে খেলতে যায়। রাতে বাসায় না ফেরায় পরিবারেরর সদস্যরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। পরের দিন বৃহস্পতিবার সকালে পুরাণ মুন্সেফী পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। সেখানে শ্যামলের বাবাসহ পরিবারের অন্য সদস্যরা এসে লাশটি শ্যামল দাশের বলে চিহ্নিত করেন। হবিগঞ্জ সদর থানায় খবর দিলে থানার এসআই সজিবের নেতেৃত্বে একদল পুলিশ এসে লাশ উদ্ধার করেন
তবে কিভাবে সে মারা গেল নাকি কেউ তাকে মেরে এই পুকুরে ফেলে রেখেছে কি না এ কোন কিছু জানাতে পারেনি পুলিশসহ পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com