বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ব্যবসা প্রতিষ্টানে চুরি ২ লাখ টাকার মালামাল খোয়া

  • আপডেট টাইম সোমবার, ২১ জুলাই, ২০১৪
  • ৫০০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। শনিবার দিবাগত রাতে কোন এক সময়ে নবীগঞ্জ শহরের রুদ্রগ্রাম সড়কের শিবপাশা এলাকার ব্যবসায়ী রঙ্গলাল রায়ের ব্যবসা প্রতিষ্টানে এ চুরির ঘটনাটি ঘটেছে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জানান, গত শনিবার রাতে হিসাব ও কাগজপত্র দেখে বাসায় যাওয়ার সময় ভুল বশত ২ লাখ ১ হাজার ৫শত টাকা টাকার একটি বান্ডিল ফেলে চলে আসেন। সকালে তিনি খবর পান তার অফিস ঘর চুরির হয়েছে। খবর পেয়ে এসে অফিস রুমের কাগজপত্র ও মালামাল জড়ানো ছিটানো দেখে তিনি পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। চুরির ঘটনা নিয়ে নৈশপ্রহরির সাথে আলাপ করলে সে জানায় তার ঘুম চলে আসছিল। চুরির ব্যাপারে সে কিছুই বলতে পারেনা। গত শুক্রবার ভোর রাতে একই এলাকার শিবপাশা প্রাইমারী স্কুলেও চুরির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com