রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জের সুরাবই এলাকায় কালনী ট্রেনের নিচে কাটা পড়ে জমিলা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জমিলা খাতুন উপজেলার সানাবই গ্রামের বরকত আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিলা ওই এলাকার রেলপথ ধরে হাঁটছিলেন। এসময় সিলেট থেকে ঢাকাগামী কালনী ট্টেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com