রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

পৌর টমটম মালিক শ্রমিক কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন ॥ হবিগঞ্জ শহরে টমটমের ভাড়া বাড়িয়ে ১০ টাকা করার দাবি

  • আপডেট টাইম বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে অটোরিক্সা টমটমের ভাড়া বৃদ্ধি করার দাবি জানিয়েছে হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক কল্যাণ পরিষদ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। এ সময় হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর টিপু আহমেদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ বছর ধরে একই ভাড়ায় (৫ টাকা) হবিগঞ্জ শহরে টমটম চালানো হচ্ছে। শুরুতে যে ভাড়া ছিল এখনো তা একই রয়েছে। এখন টমটম ও এর যন্ত্রাংশের মূল্য অনেক বেড়েছে। পাশাপাশি দ্বিগুণ হয়েছে পার্কিং ফিস। কিন্তু বর্তমান দ্রব্যমূল্যেও উর্দ্ধগতির ফলে খরচ সংকুলান করা সম্ভব হচ্ছে না। এ জন্য সংবাদ সম্মেলনে পৌরবাসী ও পৌর কর্তৃপক্ষের নিকট পুণরায় ভাড়া নির্ধারণের আবেদন জানানো হয়। আর ভাড়া নির্ধারণ করলে শ্রমিক ও যাত্রীদের মধ্যে কোন ধরণের ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে না।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শহরের চৌধুরীবাজার পয়েন্ট থেকে পোদ্দারবাড়ি ও পৌর বাস টার্মিনাল পর্যন্ত উঠানামা করলে ১০ টাকা ভাড়া হবে। অর্থাৎ টমটমে যাতায়াত করলেই ভাড়া হবে ১০ টাকা। এছাড়াও তারা শ্রমিক কার্ডের জন্যও দাবি জানান। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com