শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শচীন্দ্র কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ করোনার অচলায়তন ভেঙ্গে আবারও নব উদ্যমে অনুষ্ঠিত হয়েছে শচীন্দ্র কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০ টায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ শরীফ উল্লাহ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রসূন আচার্য্য পল্লব। প্রতিযোগিতার নিয়মকানুন বিষয়ে বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ও শরীর চর্চা শিক্ষক রণজিৎ কুমার দাস। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন মোঃ শরীফ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট সুদীপ কান্তি বিশ্বাস ও আবুল ফজল চৌধুরী সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও শিক্ষার্থীরা। পতাকা উত্তোলন, শান্তির পায়রা উড়ানো ও মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এর পর একে একে অনুষ্ঠিত হয় উদ্বোধনী পর্ব, ১০০ ও ২০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, সাঁতার, ভারসাম্য দৌড়, মিউজিক্যাল চেয়ার, যেমন খুশি তেমন সাজ এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী। ক্রীড়া প্রতিযোগিতা পর্ব পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক রণজিৎ কুমার দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com