শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

লাখাইয়ে আইন-শৃংখলা সভায় এমপি আবু জাহির ॥ অপরাধ দমনে সমন্বিতভাবে সকলকে কাজ করার নির্দেশনা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সবধরণের অপরাধ দমনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় উপদেষ্টার বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
সভায় এমপি আবু জাহির বলেন, লাখাই উপজেলাটি দাঙ্গা প্রবণ, দীর্ঘদিন এমন দুর্নাম ছিল। জনপ্রতিনিধি ও প্রশাসনের আন্তরিকতায় সেই দুর্নাম অনেকটা দূর হয়েছে। আগামী দিনেও মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও বাল্য বিয়েসহ বিভিন্ন অপরাধ দমনে জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।
তিনি আরও বলেন, অবহেলিত লাখাই উপজেলা আওয়ামী লীগ সরকারের আমলে আলোকিত হয়েছে। সিলেট বিভাগে পরিচিত পেয়েছে এ উপজেলা। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফ উদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। শুরুতেই লাখাই উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নব নির্বাচিত চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন, আবুল কাশেম মোল্লা ফয়সল, মোঃ নোমান মিয়া, আজাদ হোসেন ফুরুক, আব্দুল কুদ্দুছ ও অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com