শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে পাওয়ার টিলার চুরি করে নিয়ে যাওয়ার সময় সিএনজিসহ ২জন আটক

  • আপডেট টাইম সোমবার, ৭ জুলাই, ২০১৪
  • ৫৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পাওয়ার টিলার চুরি করে নিয়ে যাওয়ার সময় সিএনজিসহ ২ চোরকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হচ্ছে-করগাঁও ইউনিয়নের গুমগুমমিয়া গ্রামের মৃত সফত উল্লার পুত্র গৌছ মিয়া ও একই গ্রামের মৃত জালু মিয়ার পুত্র সোহেল মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গত শুক্রবার দিবাগত রাত অনুমান ১১টার দিকে করগাঁও ইউনিয়নের গুমগুমমিয়া গ্রামের অনর উদ্দিনের পাওয়ার টিলারটি তার বাড়ি থেকে উল্লেখিতরা চুরি করে নিয়ে যায়। তারা একটি সিএনজিতে করে পাওয়ার টিলারের মেশিন নিয়ে যাওয়ার সময় করগাঁও উজানভাটি হোটেলের সামনে পৌছুলে স্থানীয় জনতা তাদেরকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এসআই আরিফ একদল পুলিশ নিয়ে চোরসহ পাওয়ার টিলার উদ্ধার করে থানায় না নিয়ে ইউপি সদস্য দেলোয়ার হোসেনের নিটক রেখে যান। ঘটনার ৩দিন অতিবাহিত হলেও এ ব্যাপারে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com