বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

আঙ্গুলের ছাপ না মেলার কারণে বাহুবলে ইউপি নির্বাচনে ভোট দিতে পারেনি মেম্বার প্রার্থী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে আঙ্গুলের ছাপ না মেলার কারণে ভোট দিতে পারেননি সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী। তিনি ওই উপজেলার পুটিজুরি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আজিজুর রহমান। এছাড়াও বেশ কয়েকজন ভোটারেরও একই অবস্থা। এ নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, প্রার্থীদের ভোট দেয়ার সুযোগ তারা করে দেবেন। কিন্তু অন্য ভোটাররা আঙ্গুলের ছাপ না মিললে এবার ভোট দিতে পারবেন না। এছাড়া নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধিও।
সরেজমিন ঘুরে দেখা যায়, পুটিজুড়ি ইউনিয়নের ডুবাঐ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন ছিল সকাল থেকেই। উপচেপড়া ভির ছিল ভোটারদের। মানা হচ্ছিলনা স্বাস্থ্য বিধি। কারও মুখে মাস্কও ছিলনা। যেন ভোটাররা একে অপরের উপর উঠে যাচ্ছিলেন। এ কেন্দ্রে ভোট দিতে যান মেম্বার প্রার্থী মো. আজিজুর রহমান। কিন্তু তার আঙ্গুলের ছাপ না মেলার কারণে তিনি ভোট দিতে পারেননি। এ কেন্দ্রে একই কারণে ভোট দিতে পারেননি বেশ কয়েকজন ভোটারও। এ নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মেম্বার প্রার্থী মো. আজিজুর রহমান জানান, তার জাতীয় পরিচয়পত্র রয়েছে। ছবিও মিলেছে। কিন্তু আঙ্গুলের ছাপ না মেলার কারণে তিনি ভোট দিতে পারেননি। তিনি বলেন, আমার প্রতীক বৈদ্যুতিক পাখা। আমি একজন প্রার্থী হয়ে ভোট দিতে পারছিনা। অনেক ভোটারও ভোট দিতে পারছেননা।
একই কেন্দ্রের ভোটার গোলগাঁও গ্রামের মোহাম্মদ আলী বলেন, আমি ঢাকা থেকে এসেছি ভোট দেয়ার জন্য। আমরা কাজ করতে গিয়ে হাতের আঙ্গুলের সমস্যা হচ্ছে। বালু দিয়ে তারা ঘষিয়েছেন। সাবান দিয়ে ধুইয়েছেন। কিন্তু তারপরও আঙ্গুলের ছাপ মিলছেনা। আমার জাতীয় পরিচয়পত্রও আছে। কিন্তু তারা বলছেন আঙ্গুলের ছাপ না মেলার কারণে ভোট দিতে দিচ্ছেনা।
ডুবাঐ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সোহেল রানা জানান, বিকেলে প্রার্থীদের ভোট দেয়ার ব্যবস্থা করবেন। কারণ সহকারি প্রিসাইডিং অফিসাররা ৩টি ভোট দিতে পারেন। তাদের মাধ্যমে শুধু প্রার্থীদের ভোট দেয়ার ব্যবস্থা করা হয়। প্রার্থীদের ভোট না দিতে পারলেতো নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই এ ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, তবে কোন ভোটার যদি আঙ্গুলের ছাপ না মিলে তাহলে এবার ভোট দিতে পারবেননা। পরবর্তীতে তারা আঙ্গুলের ছাপ সংশোধন করলে পরে ভোট দিতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com