শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

পইলে জাল ভোট ॥ ১ নারীর কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার দায়ে আটক সুলতানা আক্তার (৫০) নামে এক নারীকে ছয় মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার (২৮ নভেম্বর) দুপুরের দিকে ওই ইউনিয়নের ফকিরবাড়ি মাদরাসা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। দ-প্রাপ্ত সুলতানা ওই ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, দুপুর আড়াইটার দিকে অন্য এক নারী ভোটারের জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করেন সুলতানা। এ সময় ইউনিয়নের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক এবং পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে হবিগঞ্জের সহকারী জজ ইসলাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতে আটক সুলতানাকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেন। জেলা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পইল ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দ-প্রাপ্ত সুলতানা বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। তাকে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com