শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন ॥ ৩ জনের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪০৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাঘাউড়া গ্রামে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে (ভিটমাটি) উত্তোলন করার দায়ে তিন জনকে ১ মাসের কারাদ- দিয়েছেন মোবাইল কোর্ট। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাঘাউড়া গ্রামের দুলাল মিয়া (২৭), কল্যানপুর গ্রামের আব্দুল কাদির (৩৬), সদরঘাট (মাঝহাটি) গ্রামের আবু তাহের (১৯) । জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাঘাউড়া খেলার মাঠের গর্ত ভরাট করার জন্য প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে (ভিটমাটি) উত্তোলন করে আসছিলেন স্থানীয় কিছু লোকজন। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে আটক করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ৩ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com