শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

লাখাইয়ে পানিতে ডুবে আপন দুই বোন নিহত

  • আপডেট টাইম সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩১ বা পড়া হয়েছে

মোঃ কাউছার আহমেদ ॥ লাখাইয়ে পানিতে ডুবে দুই বোন নিহত হয়েছে। তারা হচ্ছে উপজেলার বামৈ ইউনিয়নের গোপীহাটি গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে মাহি আক্তার (৭) ও তিসা আক্তার (৬)। রোববার দুপুরে তারা বাড়ি পাশে পুকুরে ডুবে মারা যায়। স্থানীয়রা জানায়, রোববার দুপুরে তারা মায়ের সাথে পুকুরে যায়। মা পুকুরে কাপড় কাচা শেষে ঘরে ফিরে আসেন। কিন্তু সন্তানরা পুকুর পাড়ে থেকে যায়। বিষয়টি খেয়াল করেননি মা। এক পর্যায়ে দুইবোন পানিতে পড়ে ডুবে যায়। এ দিকে মা ঘরে ফিরে সন্তানদের দেখতে না পেয়ে খোঁজতে থাকেন। তিনি চিৎকার শুরু করলে বাড়ির লোকজন পুকুরে খোঁজতে থাকেন। দীর্ঘক্ষণ খোঁজাখুজির এক পর্যায়ে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ওসি তদন্ত মো. মহিউদ্দিন সুমন। তিনি জানান, তারা আপন বোন। শিশুরা মায়ের সাথে পুকুরে গেলেও তারা ফিরে আসেনি। মা ঘরে ফিরে শিশুদের দেখতে না পেয়ে খোঁজতে থাকেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com