শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে রাতের আধারে ১ ব্যক্তিকে গলা কেটে হত্যা

  • আপডেট টাইম সোমবার, ৩১ মে, ২০২১
  • ৫৪৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে রাতের আধারে দুর্বৃত্তের হামলায় মিরাশ আলী (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল রবিবার (৩০ মে) রাত ৮টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মিরাশ আলী দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রামের মোঃ সুন্দর আলীর ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় মিরাশ আলী তার নিজ ঘর থেকে ঘরে বাহিরের বাথরুমের যাওয়ার উদ্দেশ্যে বের হতেই কে বা কারা তাকে অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তার গলায় দাড়াঁলো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা মিরাশ আলীকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক কাওছার আলম বলেন, ঘটনাস্থলে রয়েছি, বিস্তারিত পরে বলা যাবে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com