শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শায়েস্তাগঞ্জের অলিপুরে রাসেল মার্কেটে আবারও হামলা, ভাংচুর পলাতক আসামী ফুরকান গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় এন.এম ফজলে রাব্বী রাসেলের স্বত্ত্বাধিকারী রাসেল মার্কেটে একদল দুর্বত্তরা আবারও হামলা, ভাংচুর লুটপাট করেছে। গতকাল বুধবার উল্লেখিত স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো মার্কেটের দোকান মালিকরা দোকান খুলে তাদের ব্যবসা চালিয়ে আসছিল হঠাৎ করে দুপুরে একদল দুর্বৃত্ত মার্কেটে প্রবেশ করে ব্যবসায়ীদের মারধোর করে দোকান থেকে বের করে দেয় এবং ভাংচুর শুরু করে এবং তাদের কাছ থেকে চাদা দাবী করে। কিন্তু ব্যবসায়ীরা চাদা দিত অনিহা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা মার্কেটের প্রতিটি দোকানের মালামাল, টাকা পয়সা লুটপাট করে। ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ফুরকান আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ফুরকান আলীকে প্রধান আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। উল্লেখ্য যে, গত ৫ ফেব্রুয়ারি একই অভিযোগে ফুরকান আলীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। কিন্তু পরবর্তীতে ফুরকান আলী আর কোন দিন সে বা তার কোন লোকজন এন.এম ফজলে রাব্বী রাসেলের স্বত্ত্বাধীকারী রাসেল মার্কেটে কোন প্রকার চাদা দাবী, হামলা বা কোন উদ্দেশ্যে প্রবেশ করবে না বলে মুচলেখা দিয়ে ছাড়া পায়। প্রসঙ্গত অভিযুক্ত সৈয়দ ফুরকান আলী শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ছমির আলীর ছেলে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com