শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ শহরে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৫ মে, ২০২১
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার পানি নিষ্কাশনের ড্রেন থেকে জীবিত এক নবজাতক উদ্ধার করে মহানুভবতার পরিচয় দিলেন এক নারী। পরে ওই নবজাতককে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই নবজাতককে পড়ে থাকতে দেখে ওই এলাকার ভাড়াটিয়া মৃত রমজান মিয়ার স্ত্রী জোসনা আক্তার তাকে পানি নিষ্কাষনের ড্রেন থেকে উদ্ধার করে পরিষ্কার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। তিনি বলেন, ‘আমি বাজারে মাছ কেটে জীবিকা নির্বাহ করি। আমার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। যদি ওই নবজাতকের পিতা-মাতা না পাওয়া যায় তবে আমিই ওই নবজাতককে লালন পালন করব।’ তিনি আরও বলেন, কোন মানুষের পক্ষে এ ধরণের কাজ সম্ভব নয়। এদিকে গতকাল বিকেলে সরেজমিনে হাসপাতালে গেলে দেখা যায় ফুটফুটে ওই শিশুকে দত্তক নিতে অনেকেই ইচ্ছা পোষণ করছেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের স্ক্যানো ওয়ার্ডের চিকিৎসক ডা. তানভীর বলেন, ‘উদ্ধার হওয়া ছেলে নবজাতককে আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছে। তাকে সব ধরণের চিকিৎসা দেয়া হচ্ছে।’ হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ‘উদ্ধার হওয়া নবজাতকের পিতা-মাতাকে পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে। পাওয়া না গেলে কেউ দত্তক নিতে চাইলে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com