বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জের বহরমপুরে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ৪নং দীঘলবাক ইউনিয়নে গত ২৯ মার্চ সোমবার শবেবরাতের রাতে ফেইসবুকে ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করে লেখাকে কেন্দ্র করে উদ্বুত পরিস্থিতি নিরসনে গতকাল শনিবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়। বহরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউ’কের প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান। এতে উপস্থিত ছিলেন দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, পাঁচ মৌজা ডেভেলপমেন্ট ইউকে এসোসিয়েশনের সভাপতি সুরুজ্জামান মান্নান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড: মুজিবুর রহমান কাজল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, মোঃ মাহবুব খসরু, খালিছ মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ জীবন, ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, মিটন দেব, আতাউর রহমান, ছইল মিয়া, ছাদ মিয়া, আব্দুল হামিদ, সমশর খা, ছুপন মিয়া, আব্দুল গফফার শাহীন, স্বপন সুত্রধর, অজয় সুত্রধর, রানু সরকার, জান্টু পাল সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
সভাপতি বক্তব্যে মোহাম্মদ আব্দুল হান্নান উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহন করায় ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে উপজেলা ভূমি কর্মকর্তা সুমাইয়া মুমিন এবং নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদের প্রতি এলাকার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com