শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচংয়ে বিয়ে বাড়িতে দফায় দফায় সংঘর্ষ ॥ বরসহ আহত ১৫

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিয়ে বাড়িতে তর্ক-বিতর্কের জেরে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করেও পরবর্তীতে ছেড়ে দিয়েছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ২১ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৫টায় বানিয়াচং উপজেলার ১ নম্বর ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়ায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, চতুরঙ্গ রায়ের পাড়া‘র সৌদি প্রবাসী হাফিজুল উল্লার মেয়েকে বিয়ে করার জন্য মজলিশপুর গ্রামের রফিক উল্লার পুত্র ওমান প্রবাসী শাহ আলম বরযাত্রী নিয়ে আসেন কনের বাড়িতে। বিয়ে বাড়িতে বরযাত্রী আসার পর নিমন্ত্রন খেতে যান প্রতিবেশী ইরফান উল্লার পুত্র সাজু মিয়া। এ সময় বরযাত্রীগন সাজুর সাথে অশোভন আচরন করায় সাজুর আত্মীয় স্বজন বরযাত্রীদের উপর হামলা করে ৩ জনকে আহত করে। সাজুর লোকজন হামলার সময় আরেক প্রতিবেশী যাবু মিয়ার পুত্র সোহেল আহত হয়। আহত সোহেলের লোকজন পরবর্তীতে সাজুর উপর হামলা করে সাজুকে আহত করে। পরবর্তীতে সাজু ও সোহেলের লোকজন দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বর শাহ আলম(২৮) সহ উভয় পরে ১৫ জন আহত হয়েছে। আহত অন্যান্যরা হলেন সাজু (২৮), আয়েশ (১৮) জমিলা বিবি (৭০), শেখ সাদী (৩৫), ইসলাম উদ্দিন (৫০), নাজমা বেগম (৩৮), সেফন বেগম (২২), রিতা (২০), হাবিব মিয়া (৪২), মাসুম (২০), সাহেদ উল্লা (৫৫), রাজা (২৮) প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com