শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪২২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামে ডিস বিলকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে দুই দলের লোকের মধ্য সংঘর্ষ হয়। গতকাল বুধবার সকালে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, ডিসের বিল নিয়ে বাচ্চু ও শাহরাজ এর মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে দুই গ্রুপে বিভক্ত হয়ে তর্কবিতর্কের মধ্য দিয়ে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতরা হলেন, গন্ধা গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র দুদু মিয়া (৭০), লুদু মিয়া (৪২), মৃত লিয়াকত আলীর পুত্র আব্দুর রহিম (৭২), আরজু মিয়ার পুত্র জাওয়াদ আহমেদ (২০), আব্দুর রহিমের পুত্র সিরাজ মিয়া (৪৩), ছুরুখ মিয়ার পুত্র তানভীর মিয়া (১৭), মুত আব্দুল্লাহর পুত্র মোঃ এলাইছ মিয়া (৬৫), রানু মিয়া (৫৫), আব্দুল মালিক (৬৫), জলবু মিয়ার পুত্র রোমন মিয়া (১৬), মৃত আব্দুল গতির পুত্র জমশেদ মিয়া (৪৩), ছুরুখ মিয়া (৬০), মৃত ইকরাম উল্লার পুত্র হাফিজুর রহমান (৫০), তৈয়ব উল্লাহ (৫০), মৃত ছুরখ মিয়ার পুত্র রাসেল মিয়া (১৮), তৌহিদ মিয়ার পুত্র সামিউজ্জামান (২৬), কারী আব্দুল শহিদের পুত্র আলীরাজ (২০), মেহেরাজ মিয়া (১৭)।
অবস্থা গুরুতর হওয়ায় আব্দুর রহিম ও দুদু মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আজিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন।এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com