শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

পাঁচপাড়িয়া গ্রামে মরহুম আরফান আলী ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ও আলোচনা সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের পাঁচপাড়িয়া গ্রামে মরহুম আরফান আলী ব্যাডমেন্টন টুর্ণামেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে পাঁচপাড়িয়া গ্রামের মোঃ কাজল আহমেদ এর উদ্যোগে এই আয়োজন করা হয়। খেলা এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুল জব্বার মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়। সজিব চন্দ্র দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সদস্য সর্দার মোঃ তৈয়ব আলী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ টির্ভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, হবিগঞ্জ জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সদস্য মোঃ সামছুল হক, নাট্যকার সুজন আহমেদ। সমশের আলী, ইউপি সদস্য তাজুল ইসলাম বাবুল, সাবেক মেম্বার চান্দা আলী।
বক্তব্য রাখেন, সরাফ উদ্দিন, মোঃ সামছুদ্দিন, ছাবু মিয়া, মোঃ জারু মিয়া, মোঃ আরজত আলী, আব্দুল আহাদ, ননী গোপাল দাশ, সবুজ আলী, মোঃ দরস আলী, মোঃ আব্দুল লতিফ মিয়া, সাবেক মোঃ হারুন মিয়া তালুকদার, মোঃ আলাউদ্দিন মিয়া প্রমূখ। খেলা শেষে বিজয়ী দলের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com