বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে এলজিইডি গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে এবং জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অক্টোবর’ ২০২০ মাসব্যাপী এলজিইডি’র সকল সড়ক যানবাহন চলাচল উপযোগী রাখার নিমিত্তে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
সে লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সারাদেশব্যাপী নিয়মিত রক্ষণাবেক্ষণ, জরুরি রক্ষণাবেক্ষণ এবং সময়ান্তর রক্ষণাবেক্ষণ এই তিন ক্যাটাগরিতে সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মধ্যে মহিলা কর্মীদের দ্বারা পাঁকা সড়কসমূহের সোল্ডার রক্ষণাবেক্ষণ, সড়কপৃষ্ঠে সৃষ্ট ছোট ছোট গর্ত বা ক্ষতিগ্রস্ত অংশগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে আরো অধিক ক্ষতি যেন না হয় এবং সড়কে ডিজাইন লাইফের মধ্যে যানবাহন চলাচল উপযোগী রাখাসহ জনসাধারণ নির্বিঘ্নে চলাচল এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে সারাদেশে এলজিইডি কর্তৃক শুধুমাত্র নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে ১৪১৯৮ কিলোমিটার সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানো হবে। ১ অক্টোবর’ ২০২০ সারাদেশে এ কার্যক্রম একযোগে আরম্ভ করা হয়েছে।
উক্ত কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এমপি, এ কার্যক্রম ভার্চুয়াল সভায় শুভ উদ্বোধন করেন।
উক্ত ভার্চুয়াল সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মহোদয়, এলজিইডি’র প্রধান প্রকৌশলী মহোদয়, অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণসহ সদও দপ্তর ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এলজিইডি, হবিগঞ্জ ব্যাপক আয়োজনের মাধ্যমে কর্মসূচীর সূচনা করে। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ২০২০-২১ অর্থবছরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি/ রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইননেন্স কর্মসূচি শীর্ষক প্রকল্পসহ ৮২৩ জন মহিলা কর্মী দ্বারা সড়কের মাটির সোল্ডার মেরামত কার্যক্রম চলমান রয়েছে যা বছর ব্যাপি চলমান থাকবে।
নিয়মিত রক্ষণাবেক্ষণ এর মাধ্যমে ৯টি উপজেলায় ২০০.৫১ কিলোমিটার সড়ক যানবাহন চলাচল উপযোগী রাখার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। যার কার্যক্রম বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং তা বছর ব্যাপি চলমান থাকবে।
এছাড়াও সময়ান্তর রক্ষণাবেক্ষণ কার্যক্রমের আওতায় হবিগঞ্জ জেলায় মোট ১৬৮.৫৬ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করার জন্য কর্মসূচী গ্রহণ করা হয়েছে যা চলতি অর্থবছরের জুন ২০২০ মাসের মধ্যে সমাপ্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com