শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

আজমিরীগঞ্জে অসামাজিক কাজ করতে গিয়ে যুবক যুবতী ধরাশায়ী ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৫৩৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ আজমিরীগঞ্জে অসামাজিক কাজ করতে গিয়ে যুবক, যুবতী ধরাশায়ী হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতে তাদেরকে অর্থদন্ড প্রদান করা হয়। ঘটনাটি ঘটেছে গত ২৪ জুলাই বিকেল ৫টার দিকে আজমিরীগঞ্জ সদর উপজেলার হাসপাতালের সন্নিকটে। এলাকাবাসীর পাঠানো তথ্যানুসারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে অসামাজিক কাজ করার সময় কাউসার মিয়া (২১), জয়েস মিয়া (২০) ও যুবতী (২০) কে আটক করা হয়। আটককৃত এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নিয়ে শুধুমাত্র অর্থদন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এধরণের কর্মকান্ডের জন্য কঠোর শাস্তি প্রদান করা হবে মর্মেও আদালত তাদের শাসিয়ে দেয়। আটককৃতদের প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে এসআই মফিদুল ইসলামের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com