শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

১শ’ অস্বচ্ছলকে অর্থ সহায়তা দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার একশ’ জন অস্বচ্ছল নারী-পুরুষকে মাঝে আড়াই লাখ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের ঐচ্ছিক তহবিল থেকে গতকাল শনিবার হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তিনি এই সহায়তা বিতরণ করেন। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, আওয়ামী লীগ নেতা রফিক আলী, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, আহম্মদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির করোনা পরিস্থিতিতে সরকারি ও ব্যক্তিগত সহায়তা অব্যাহত রাখার কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলের পাশে আছি এবং থাকবো। করোনা সংক্রমন মোকাবিলায় সকলকে সতর্কতা অবলম্বের পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com