শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংক সদস্যের টাকা ছিনতাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪
  • ৫৭০ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিস্থ কিবরিয়া চত্ত্বরে এক হতদরিদ্র মহিলার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গ্রামীন ব্যাংক আউশকান্দি শাখার সদস্য হাওয়ারুন বেগম ৭ হাজার ১শত টাকা ঋণ নিয়ে বাড়ী ফেরার পথে ছিনতাকারীর কবলে পড়েন। এনিয়ে ওই এলাকায় তোলপাড় চলছে। গতকাল বিকেল ৩টায় এঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার কুর্শি ইউনিয়নের সুহিলপুর গ্রামের আয়াছ মিয়ার স্ত্রী হাওয়ারুন বেগম দীর্ঘদিন ধরে এনজিও সংস্থা গ্রামীন ব্যাংকের সদস্য হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। গতকাল গ্রামীন ব্যাংক আউশকান্দি শাখা থেকে জমাকৃত সঞ্চয়ের ৭ হাজার ১শত টাকা উত্তোলন করেন। বাড়ি ফেরার পথে আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে অপরিচিত এক দূর্বৃত্ত মহিলাকে খালা পরিচয় দিয়ে ৭ হাজার টাকা ভাংতি দেয়ার কথা বলে টাকা হাতে নিয়েই চম্পট দেয়। এসময় ওই মহিলা কান্না শুরু করেন। আশ’পাশের লোকজন জড়ো হয়ে অভিনব এঘটনায় হতবাক হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com