শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জের মুফতি গিয়াস উদ্দিনের ২য় মৃত্যু বার্ষিকী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মঙ্গলবার ৫ মে নবীগঞ্জ উপজেলার ইজপুর গ্রামের প্রখ্যাত আলেম মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আহমদ দিনারপুরীর ২য় মৃত্যু বার্ষিকী। করোনার কারনে বড় কোন কর্মসূচি গ্রহণ না করা হলেও বিভিন্ন মসজিদে তারাবির নামাজ শেষে তার জন্য নিজ এলাকা এবং লন্ডনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মুফতি গিয়াস উদ্দিন ২০১৮ সালের ৫ মে লন্ডনে ইন্তেকাল করেন। তিনি দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসা প্রতিষ্ঠাসহ অনেক দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বাসা বিক্রি করে করেছেন মাদ্রাসার ভবন। তিনি বহু ইসলামী গ্রন্থের প্রণেতা। তার উদ্যোগে প্রতিষ্ঠিত মনিরিয়া সুন্নিয়া কেরাত প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশের ১৫/২০ হাজার ছেলে মেয়েদের রমজান মাসে পবিত্র কোরআন শিক্ষা দেয়া হয়। তিনি লন্ডন ও আয়ারল্যান্ডেও বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় জড়িত ছিলেন। বর্তমানে তার ছেলে মাওলানা শেখ ফরহাদ ছাদ উদ্দিন আহমেদ সবকিছু দেখভাল করেন এবং তিনি দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com