রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচংয়ে প্রবাসীর সহযোগিতায় উলামা সমাজের ত্রান বিতরন

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৮২৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ের শীর্ষ উলামায়ে কেরামের উদ্যোগে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সদর সাগরদিঘির পশ্চিম পাড়ের খান বাড়ির বাংলোয় আমেরিকার দুই সহোদর প্রবাসী রেজওয়ান হোসেন খান মামুন ও আশরাফ হোসেন খান সুমনের সহযোগিতায় তিন শতাধিক কর্মহীন ও দরিদ্র নারী-পুরুষের মধ্যে চাল, ডাল, আলু, পেয়াজ, তেলের প্যাকেটের খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় প্রিন্সিপাল আবদাল হোসেন খান বলেন, বানিয়াচংয়ের আলেম সমাজ দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে মানুষের পাশে রয়েছে। ইতিপুর্বে সিডর ও রোহিঙ্গাদের সাহায্যে বানিয়াচং আলেম সমাজের প্রশংসনীয় ভূমিকা ছিল। করোনাভাইরাসের এই মহামারীতে অসহায়, দরিদ্র ও কর্মহীন শ্রমিকদের সহযোগিতায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান আল্লামা আবদাল খান। ত্রান বিতরনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল বাছেত আজাদ (বড় হুজুর), উপাধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, সাংবাদিক মো. আশিকুল ইসলাম, মাওলানা শফিকুর রহমান, শায়েখ মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, প্রবাসী রেজওয়ান হোসেন খান মামুন, আশরাফ হোসেন খান সুমন, মাওলানা মসিউর রহমান, বানিয়াচং ক্রিকেট ক্লাব সেক্রেটারী মান খান, মাওলানা জাফর আহমদ সিরাজী, মাওলানা আবুল আহমদ, মাওলানা বদরুল আলম আনসারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com