রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে ফ্রান্স প্রবাসীর বিয়ে বন্ধ করলো প্রশাসন

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৬৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামে এক ফ্রান্স প্রবাসীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সহকারি কমিশনার (ভুমি) আয়েশা আক্তার বরের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন। স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আবু তাহের এর তিন ছেলে ফ্রান্স থাকতেন। সম্প্রতি তারা দেশে ফিরে আসেন। ৫ মাস আগে আসা বড় ছেলে মাহবুবর রহমানের বিয়ে ঠিক হয় চুনারুঘাট উপজেলার জনৈক ব্যক্তির মেয়ের সাথে। বিয়ে ঠিক হওয়ার পর গত ১৪ মার্চ দেশে ফিরেন ছোট ছেলে আতিকুর রহমান। বিয়ের খবর পেয়ে সেখানে অভিযান চালান মাধবপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আয়েশা আক্তার। এ সময় বিয়ের অনুষ্ঠানে লোকসমাগম হওয়ার আশঙ্কায় বিয়ে বন্ধ করে দিতে নির্দেশ দেন তিনি। পরে বরের পিতার কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে আসেন এবং সদ্য প্রবাস ফেরত ছোট ছেলে আতিকুর রহমানকে দুই সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়। এ সময় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com