রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ করে ক্রয়কৃত জমি ও ডিস ব্যবসার টাকা ফিরে পাচ্ছেন প্রবাসী

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এ কাছে অভিযোগ করে ক্রয়কৃত জমি ও ডিস ব্যবসার টাকা ফিরে পাচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলার ডেমেম্বর গ্রামের এক সৌদি আরব প্রবাসী মোঃ সাবাজ মিয়া। পাশাপাশি এ নিয়ে দু’ ভাইয়ের দীর্ঘদিনের বিরোধ নিস্পতি হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম (পিপিএম) জানান, ডেমেম্বর গ্রামের মৃত উলফত উল্লা ছেলে সাবাজ মিয়া সৌদি আরব থাকা অবস্থায় তার ভাই আব্দুল আউয়াল জনকল্যাণ মূলক সমিতির নামে প্রতি মাসে তার কাছ থেকে ২ হাজার টাকা করে চার বছর যাবত নেন। ৪ বছর পর সমিতির শেয়ার হোল্ডারগণ ডিসের ব্যবসা করার সিদ্ধান্ত নেন। ওই ডিস ব্যবসা আয়ের টাকা আব্দুল আউয়াল নিজে উত্তোলন করতেন। সাবাজ মিয়া দেশে আসার পর তার ডিস ব্যবসার লভ্যাংশের টাকা জিজ্ঞাস করলে আব্দুল আউয়াল এড়িয়ে যান। ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশের টাকা সাবাজ মিয়াকে দিতে অস্বীকৃতি জানান আব্দুল আউয়াল। এবং আউয়াল তার মৌরসী সত্ব ২০ শতক ভূমি মৌখিকভাবে সাবাজ মিয়ার কাছে চার লাখ ৩০ হাজার টাকা বিক্রি করেন। কিন্তু উক্ত ভূমিটি রেজিষ্ট্রি করে দেননি আউয়াল। এ বিষয়ে অভিযোগ করলেও নোটিশ করে উভয় পক্ষকে আমার অফিসে নিয়ে গতকাল শালিস বৈঠকে বসি। শালিসে উভয় পক্ষের বিরোধ নিস্পতি হয়। শালিসের আব্দুল আউয়াল বিক্রিত ২০ শতক জায়গা দলিল মূল্যে সাবাজ মিয়াকে বুঝিয়ে দেবে বলে অঙ্গিকার করেন এবং ডিস (ক্যাবল) ব্যবসার মালিকানা উভযপক্ষ সমানভাবে ভাগ বন্টন ও ব্যবসার প্রাপ্ত লাভের অংশটুকুও উভয় প সমানভাবে ভাগ করে নেবেন বলে শালিসে সিদ্ধান্ত নেয়া হয়। দুই আপন ভাইয়ের মধ্যে চলমান দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com