শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

খালেদা জিয়ার স্বাক্ষর জাল করে লাখাই উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আগা মিয়া বহিষ্কার

  • আপডেট টাইম রবিবার, ১১ মে, ২০১৪
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাক্ষর জাল করে বিগত লাখাই উপজেলা নির্বাচনে নিজেকে বিএনপি সমর্থিত প্রার্থী ঘোষনার অপরাধে হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও লাখাই উপজেলা বিএনপির সহ সভাপতি এ এম ওয়াহিদুজ্জামান আগা মিয়াকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়, লাখাই উপজেলা নির্বাচনে নিজেকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষনা এবং জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাক্ষর নকল করে গুরুতর অপরাধ করেছেন।এহেন ঘৃন্য ও অমার্জনীয় অপরাধ এবং শৃংখলা ভঙ্গের কারনে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক ওয়াহিদুজ্জামান আগা মিয়া কে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশ ক্রমে বহিস্কার করা হল। হবিগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com