রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে দিন-দুপুরে শিক্ষক দম্পতির বাসায় চুরি ॥ নগদ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট

  • আপডেট টাইম রবিবার, ১১ মে, ২০১৪
  • ৪২১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার শ্যামলী পাড়ায় গতকাল শনিবার দিনদুপুরে এক শিক্ষক দম্পত্তির বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
জানা যায়- মাধবপুর পৌর ফুলকলি কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সাইফুল হক মৃধা ও তার স্ত্রী কাটিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার সকাল প্রায় পনে ৯ টার দিকে শ্যামলী আবাসিক এলাকার বাসার কলাসিবল গেইটে তালা দিয়ে স্কুলে চলে যায়। দুপুরে তারা বাসায় এসে দেখতে পান কলাসিবল গেইট ও রুম গুলোর তালা ভাঙ্গা। রুমের ভেতরের ষ্টিলের আলমিরা ভাঙ্গা। জিনিসপত্র এলোমেলো। এবং ড্রয়ারে রাখার প্রায় নগদ ২০ হাজার টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস-পত্র নেই। ধারনা করা হচ্ছে দুপুরের কোন এক সময় দূর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে। ষ্টিলের আলমিরার ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে নির্বিঘেœ সটকে পড়েছে। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ ঘটনাস্থল ছুটে যান। মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক পৌর মেয়র শাহ মোঃ মুসলিম, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনিসহ এলাকার জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত খুজে বের করে আইন গত ব্যবস্থা গ্রহন করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com